সর্বশেষ সংবাদ, সবার আগে
শিরোনাম
ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, পুলিশের অদক্ষতা প্রশ্নের মুখে রিয়াদের পর এবার দাম্মামগামী ফ্লাইটও স্থগিত করল বিমান বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহে ধস, সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি করেছে যে প্রতিষ্ঠান এক দিনে দুই বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার সোনা ও আইফোন জব্দ বাগদান ভাঙার পর আবার একসঙ্গে ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি, কীভাবে বদলে গেল সিদ্ধান্ত ৯৯% প্রকল্প সময়মতো হস্তান্তর করেছে শেলটেক প্রায় ১৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য প্রত্যেকের অধিকার-নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন আবদুল হাই শিকদার মাল্টা ও মরিচের চায়ের রেসিপি খামারি থেকে গরু বিক্রির ৯০ হাজার টাকা ছিনতাই, পানি খেতে চাইলে মাথায় আঘাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে প্রতিবাদী কর্মসূচি অমীমাংসিত হত্যা মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘হঠাৎ বৃষ্টি’র মতো সিনেমাকে চাপ মনে করিনি সৌদি আরবে বিমানবন্দর হামলায় ২৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ, হাসপাতালে চিকিৎসাধীন চতুর্থ দফায় রিয়াদ বিমানবন্দরে হামলা ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লিতে বিমসটেকের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবার রুটকে ছাড়িয়ে স্মিথ, টেস্টে ক্যাচের রেকর্ড নিয়ে ‘ইঁদুর–বিড়াল’ খেলা প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হাসানের হ্যাটট্রিক, প্রথম সেশনে বাংলাদেশের দাপট
ad728

শেরপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

প্রিন্ট
শেরপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
অডিও নিউজ
স্বয়ংক্রিয় পাঠ—ডিভাইসের সেরা উপলভ্য ভয়েস ব্যবহার করবে।
00:00 00:00
অডিও প্রস্তুত।
শেরপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
​শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে শেরপুর উপজেলার রাধাপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শেরপুর উপজেলার রাধাপুর গ্রামের মৃত কালার ছেলে শ্রী গণেশ (৩৫) এবং একই গ্রামের মেঘু ভূঁইয়ার ছেলে শ্রী গৌর চন্দ্র (৩২)।
​পুলিশ ও ডিএনসি সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) 'ক' সার্কেলের একটি আভিযানিক দল রাধাপুর গ্রামে গণেশ ও গৌর চন্দ্রের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে তাঁদের হেফাজত থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
​পরবর্তীতে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করায় তাঁদের প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা করে জরিমানা করা হয়।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উদ্ধারকৃত ২০ লিটার চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। মাদকাসক্তমুক্ত সমাজ গঠনে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

অটো ফটো কার্ড

একটি পেশাদার standard social-news card।

1080 × 1080 px
ফটো কার্ড এখনো তৈরি হয়নি দেওয়া sample-এর মতো square HD card তৈরি হবে।
অটো ফটো কার্ড
নিচের বিজ্ঞাপন ব্যানার সাইটের বর্তমান horizontal banner স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার হবে।
ad728

এ জাতীয় আরও খবর